ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাইন্সল্যাবে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৪ বার পঠিত

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজসহ আশেপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে।

হাফ পাস নিশ্চিতের দাবিতে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করেছে কলেজ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজসহ আশেপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে।

সড়কে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গতবারের সড়ক আন্দোলনে ও শিক্ষার্থীদের দাবি ছিল হাফ ভাড়া নিশ্চিত করা। কিন্তু দীর্ঘদিনেও তা বাস্তবায়ন হয়নি। প্রশাসন কালক্ষেপণ করছে। তাই আবারও সাধারণ শিক্ষার্থীরা সড়কে নেমেছে যেন তাদের এ দাবি আদায় হয়।

ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী সিফাত শাহরিয়ার বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা। কিন্তু দীর্ঘ দিনেও আমাদের সে দাবি বাস্তবায়ন হয়নি। সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন পরিবহনের খারাপ আচরণও করা হয়েছে। আমরা এসব ঘটনার বিচার চাই এবং হাফ ভাড়া নিশ্চিত করতে সরকারের প্রজ্ঞাপন চাই।

এছাড়াও অনাকাঙিক্ষত ঘটনা এড়াতে ইতোমধ্যেই ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে বলে জানিয়েছেন নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। ঘটনাস্থলে নিউমার্কেট থানা এবং ধানমন্ডি থানার সিনিয়র অফিসাররা এসেছেন। এ বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102