ads
রবিবার, ১০ মে ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফোঁড়া কাটতে ৫ ইনজেকশন, মারা গেলো শিশু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৮ বার পঠিত

সিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি বেসরকারি হাসপাতালে পিঠের ফোঁড়ার অপারেশন করতে এসে সুমনা নামে ৪ বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। ফোঁড়া কাটার আগে ৫টি ইনজেকশন দেওয়ার পর খিচুনি উঠে অপারেশন টেবিলেই মারা যায় শিশুটি।

সোমবার (২২ নভেম্বর) রাতে উল্লাপাড়া পৌর এলাকার জননী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই ক্লিনিক বন্ধ করে পালিয়েছে মালিকপক্ষ।

নিহত শিশুর মা সুমা খাতুন জানান, সোমবার রাত ৮টার দিকে তার মেয়ে সুমনার পিঠের একটি ফোঁড়া কাটতে স্থানীয় জননী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক আহসানুল হকের কাছে যান। ওই চিকিৎসক সুমনার পিঠে পর পর ৫টি ইনজেকশন দেন। সঙ্গে সঙ্গে শিশুটির খিচুনি শুরু হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102