ads
রবিবার, ১০ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় আনসার সদস্য নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৩০ বার পঠিত

রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় আব্দুল হাকিম (৪৮) নামে এক আনসার ব্যাটালিয়ান সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে নাখালপাড়া ব্রিজের নিচের রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।

পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা সোয়া ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত আব্দুল হাকিম ময়মনসিংহ সদর উপজেলার সুহিল গ্রামের হাসান আলী মৃধার ছেলে। বর্তমানে নাখালপাড়া পুরাতন এমপি হোস্টেলে আনসার ব্যারাকে থাকতেন এবং সংসদ ভবনে ডিউটি করতেন। তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. পলাশ ও হাসিনা বেগম জানান, নাখালপাড়া রেললাইন এলাকায় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন আব্দুল হাকিম। এ সময় তিনি রেললাইন অতিক্রম করছিলেন।

নিহতর সহকর্মী মো. মসলেম উদ্দিন জানান, আব্দুল হাকিম শেরপুর-১২ আনসার ব্যাটালিয়নে নায়েক হিসেবে কর্মরত ছিলেন। ডিউটি করতেন সংসদ ভবনে। রাতে ডিউটি ছিল তার। ডিউটি শেষ করে ব্যারাকে এসে ইউনিফর্ম পাল্টিয়ে নাস্তা করেন। পরে মোবাইলে টাকা ভরতে বের হন। এর কিছুক্ষণ পর জানতে পারি ট্রেনের ধাক্কায় আহত হয়েছেন। পথচারীরা তাকে ঢামেকে নিয়ে গেছে। পরে হাসপাতালে এসে হাকিমের মরদেহ দেখতে পাই।

আনসার সদস্য আব্দুল হাকিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

তিনি জানান, আনসার সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102