ads
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেষ বল ছেড়ে দেওয়ার কারণ জানালেন নওয়াজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৪৯ বার পঠিত

পাকিস্তানের বিপক্ষে রিয়াদের ঘূর্ণিতেও হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারলো না বাংলাদেশ। প্রথম ও দ্বিতীয় টি-২০ ম্যাচে হেরে আগেই সিরিজ হেরেছে টাইগাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে মাত্র ১২৪ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

এদিন, শেষ ৩ বলে পাকিস্তানের দরকার ছিল ৮ রান। ম্যাচ যেন বাংলাদেশের দিকে ঝুঁকে পড়েছিল অনেকটাই। কারণ, উইকেটের দুই প্রান্তেই তখন দুই নতুন ব্যাটসম্যান। কিন্তু চতুর্থ বলে ইফতেখার আহমেদ স্টেট ড্রাইভে ছক্কা হাঁকান। তখনো রোমাঞ্চ ছিল বাকি। কারণ, পরের বলেই ইফতেখারকে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন মাহমুদুল্লাহ। ৪ বলের মধ্যে ৩ উইকেট নেই। আর তিনটিই ক্যাচ। এবার আর ক্যাচ ধরতে ভুল করেননি বাংলাদেশের ফিল্ডাররা। এরপর শেষ বলের সেই মহানাটক!

ব্যাটিংয়ে তখন মোহাম্মদ নওয়াজ। মাহমুদুল্লাহ বল করে ফেললেও, শেষ মুহূর্তে বল ছেড়ে দেন নওয়াজ। সেই বলে বোল্ড আউট হয়েছিলেন বাঁ-হাতি এই ব্যাটার। যদিও নওয়াজ বল ছেড়ে দেওয়ায় সেটি ডেড বল দেন আম্পায়ার তানভির আহমেদ। ম্যাচ শেষে অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) টুইটারে দেওয়া এক ভিডিও বার্তায় বিষয়টি খোলাসা করেছেন নওয়াজ।
খানিকটা বুদ্ধিদীপ্ত বোলিং করতে গিয়ে উইকেটের বেশ খানিকটা পেছন থেকে বল ছাড়েন মাহমুদুল্লাহ। তবে মোহাম্মদ নওয়াজ বলটি ছেড়ে দেওয়ায় বলটিকে বাতিল বলে ঘোষণা করে দেন আম্পায়ার। অথচ, টিভি রিপ্লেতে দেখা যায়, রিয়াদের বল ছোড়ার মুহূর্তেও তা মোকাবিলা করার জন্য প্রস্তুত ছিলেন নওয়াজ। তাই ম্যাচ শেষে মাহমুদুল্লাহ রিয়াদ তার স্পোর্টসম্যানশিপের জন্য প্রশংসা পেলেও সমালোচনার মুখোমুখি হয় পাকিস্তানের এই ব্যাটার।

ম্যাচ শেষে অবশ্য বল ছেড়ে দেওয়ার কারণ ব্যাখা করেছেন মোহাম্মদ নওয়াজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের টুইটার অ্যাকাউন্ট থেকে আপলোড হওয়া এক ভিডিওতে তাকে বলতে দেখা যায়, ‘আমি আসলে তখন নিচের দিকে তাকিয়ে গার্ড নিচ্ছিলাম। সে (মাহমুদুল্লাহ) বল ছুড়ে দেওয়ার পরই আমি ওপরে তাকিয়েছি। এ জন্য আমি ছেড়ে দিয়েছি।’

গুরুত্বপূর্ণ সেই বল খেলার আগের নিজের পরিকল্পনা নিয়েও জানিয়েছেন নওয়াজ, ‘শেষ বল খেলার আগে অপর প্রান্তের ব্যাটারের সঙ্গে কথা হচ্ছিল। সে চাচ্ছিল যাতে এক রান নিয়ে আগে ম্যাচ ড্র করি। তবে আমি খালি জায়গায় খেলে ম্যাচটা জেতাতেই চাচ্ছিলাম।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102