ads
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুর্ঘটনার পর আগুন ধরে গেল বাসে, শিশুসহ ৪৫ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৭ বার পঠিত

বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে একটি বাস দুর্ঘটনার পর সেটিতে আগুন ধরে যায়। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বোসনেক গ্রামের কাছে একটি সড়কে এ ঘটনায় অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আগুনে দগ্ধ সাতজনকে রাজধানী সোফিয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । কর্মকর্তারা জানিয়েছেন, পুড়ে মারা যাওয়াদের মধ্যে শিশু এবং উত্তর মেসিডোনিয়ার বাসিন্দা রয়েছে।

কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। দুর্ঘটনার পর না আগে গাড়িতে আগুন লেগেছে সে ব্যাপারেও স্পষ্ট ধারণা দিতে পারেননি কর্মকর্তারা।

বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফায়ার সেফটি বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ বলেন, একটি বাসে আগুন ধরে যাওয়া এবং সংঘর্ষের পর কমপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়েছে। অথবা এমনও হতে পারে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে গিয়েছিল্

নিকোলভ জানান, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ২টায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে ঘিরে রেখেছে কর্তৃপক্ষ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102