ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রথম টেস্ট খেলতে পারবেন না সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৩৩ বার পঠিত

সাকিব আল হাসান চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারবেন না। সোমবার (২২ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চট্টগ্রাম টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে। দলে রাখা হয়েছিল সাকিবকে।

সেখানে অবশ্য বলা হয়েছিল, এই অলরাউন্ডারের খেলা নির্ভর করছে তার সুস্থতার ওপর। অবশেষে মঙ্গলবার (২৩ নভেম্বর) আজ সন্ধ্যার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গণমাধ্যমকে জানান, ‘সাকিবের হ্যামস্ট্রিং ইনজুরি সারেনি এখনো। তার পক্ষে প্রথম টেস্ট খেলা সম্ভব হবে না। টিম ফিজিও এবং চিকিৎসকরা সবাই মিলে তার এম আরআই রিপোর্ট দেখে আমাদের এমনটাই জানিয়েছেন। তাই সাকিব চট্টগ্রাম টেস্টে খেলতে পারবে না।’

সাকিব বর্তমানে ঢাকায় নিজ বাসায় অবস্থান করছেন। দেশে ফেরার পরেই তাকে দুইটি বিজ্ঞাপনের জন্য কাজ করতে দেখা গেছে। ঢাকা টেস্টেও তার খেলা নিয়ে সংশয় রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102