ads
রবিবার, ১০ মে ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাত খাওয়ার সময় আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৮ বার পঠিত

আধিপত্য বিস্তার নিয়ে বান্দরবানের রোয়াংছড়িতে ভাত খাওয়ার সময় আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় আরও ২ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদারপাড়ায় পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) সশস্ত্র সন্ত্রাসীরা ওয়ার্ড আওয়ামী লীগের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে।

নিহতের নাম উথোয়াইনু মারমা। তিনি তালুকদারপাড়ার বাসিন্দার এবং তারাছা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। এ ঘটনায় আরও ২ জন পাড়াবাসী আহত হয়েছেন। তাদের মধ্যে আহত একজনের নাম গ্রাচসিং মারমা। অপরজনের নাম পাওয়া যায়নি।

এদিকে খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয় তারাছা ইউপি চেয়ারম্যান উথোয়াই চিং বলেন, তালুকদার পাড়ায় ছোট ভাইয়ের বাড়িতে পরিবারের লোকজনের সঙ্গে ভাত খেতে বসা অবস্থায় গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ওসি তৌহিদ কবীর জানান, অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে একজন মারা গেছেন। আহত হয়েছেন আরও দুজন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হতাহতদের উদ্ধার করেছে।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102