মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১০টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে শান্ত (১৭) এবং হাসপাতালে নেয়ার পথে আসিফ (১৮) মারা যায়।
চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন বড়ুয়া জানান, মঙ্গলবার রাতে ময়ামায়া এলাকায় সড়ক পার হচ্ছিলেন স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। এ সময় তিন আরোহী নিয়ে বেপরোয়া গতির মোটরসাইকেল ওই পথচারীর সামনে পড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন মোটরসাইকেলের তিন আরোহী। তখন ঘটনাস্থলেই মারা যায় শান্ত। পরে স্থানীয়রা অন্যদের উদ্ধার করে চাঁদপুরে হাসপাতালে নেয়ার পথে আসিফ নামে একজন মারা যায়।
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রোমান হোসেন জানান, গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (৭০) ও সাজ্জাদ (১৮) নামে আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।