ads
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চেয়ে রিট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৪৯ বার পঠিত

শিক্ষার্থীদের জন্য দেশের সব ধরনের সরকারি-বেসরকারি বাস, লঞ্চ ও ট্রেন ভাড়া অর্ধেক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) এ রিট করার কথা জানিয়েছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

চলতি মাসে তেলের দাম বাড়ানোর কারণে বাস ভাড়া বাড়ানো হয়। এরমধ্যে শিক্ষার্থীরা দাবি জানাচ্ছেন, তাদের জন্য অর্ধেক বা হাফ ভাড়া চালুর। গত কয়েকদিনে ঢাকার সায়েন্স ল্যাব, ফার্মগেটসহ কয়েকটি স্থানে এ দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে জানা গেছে, নভেম্বরের শুরুতে ডিজেলের মূল্য বাড়লে গাড়ি ভাড়া বাড়ানোর দাবিতে অঘোষিত ধর্মঘট শুরু করেন বাস, ট্রাকসহ পণ্যবাহী যানবাহনের মালিকরা। এ অবস্থায় বাস ভাড়া নির্ধারণের দায়িত্বে থাকা বিআরটিএ গত ৭ নভেম্বর পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে নতুন ভাড়া নির্ধারিত হয়। সেখানে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102