ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশকে আরো ১৮ লাখ করোনার টিকা দিল যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৭ বার পঠিত

বাংলাদেশকে আরো ১৮ লাখ ডোজ ফাইজারের করোনা টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। এনিয়ে বাংলাদেশকে মোট ১ কোটি ৬৮ লাখ টিকা ডোজ উপহার দিল দেশটি। বুধবার বাংলাদেশে মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই ডোজগুলো ১২ বছর বা তদুর্ধ্ব বয়সীদের কভিড টিকাদান কার্যক্রম অব্যাহতভাবে সম্প্রসারণে এবং ২০২১ সালের শেষ নাগাদ টিকা পাওয়ার জন্য উপযুক্ত জনসংখ্যার ৪০ শতাংশকে টিকাদানের লক্ষ্য অর্জনে সহায়তা করবে।

যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের জাতীয় কভিড-১৯ টিকাদান কার্যক্রম পরিচালনা ও মহামারি মোকাবেলা জোরদারকরণে সহায়তা করতে ঘনিষ্ঠভাবে কাজ করছে। যুক্তরাষ্ট্র এরই মধ্যে ৬,৮০০-এরও বেশি স্বাস্থ্যসেবাদানকারীকে নিরাপদে টিকাদান বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে এবং স্বাস্থ্যকেন্দ্রে সঠিক নিয়ম মেনে কভিড-১৯ টিকা সংরক্ষণে সহায়তা দেওয়ার পাশাপাশি বাংলাদেশজুড়ে টিকা পরিবহনের সুবিধার্থে ১৮টি কোল্ড-চেইন ফ্রিজার ট্রাক অনুদান দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার টিকা অনুদান ও সহায়তা ছাড়াও কভিড-১৯ সংক্রান্ত কর্মকাণ্ডে আরো ১২১ মিলিয়ন ডলার বা ১,০২৮ কোটি টাকারও বেশি অনুদান সহায়তা দিয়েছে। এই সহায়তা মানুষের জীবন বাঁচিয়েছে এবং কভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা করা সম্ভব হয়েছে, পরীক্ষা করার সামর্থ্য ও মনিটরিং শক্তিশালী করেছে, কভিড রোগী ব্যবস্থাপনা ও সংক্রমণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের অনুশীলন উন্নত করেছে এবং সরবরাহ ব্যবস্থা ও লজিস্টিক ব্যবস্থাপনা পদ্ধতি উন্নত করেছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের সহায়তা সম্মুখসারির কর্মীদের সুরক্ষা প্রদান করেছে এবং কভিড-১৯ থেকে নিজেকে রক্ষার উপায়সহ এই বিষয়ে জনগণকে অবহিত করেছে।

যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী কোভ্যাক্স প্রচেষ্টাকে সহায়তা করতে ৪ বিলিয়ন ডলার বা ৩৪ হাজার কোটি টাকা সহায়তা করেছে। যার মধ্যে আল্ট্রা-কোল্ড চেইন সংরক্ষণ, পরিবহন, কভিড টিকার নিরাপদ ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী কভিড-১৯ টিকার ন্যায়সঙ্গত প্রবেশগম্যতা তৈরিতে বিশ্বের বৃহত্তম দাতা দেশে পরিণত হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102