ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্ষমতাকে জনতার কল্যাণে ব্যবহার করতে হবে: আইসিটি প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ২৪ বার পঠিত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ক্ষমতাকে জনতার কল্যাণে ব্যবহার করতে হবে। তা না হলে টিকে থাকা যায় না। প্রতিমন্ত্রী আজ নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তৃতাকালে কথা বলেন। সম্মেলনে বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ।

পলক বলেন, বঙ্গবন্ধু আধুনিক তথ্যপ্রযুক্তি ভিত্তি রচনা করে গেছেন, মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা এ পাঁচটি মৌলিক চাহিদা বাংলাদেশের সংবিধানে সংরক্ষণ করে গেছেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি সুখী-সমৃদ্ধিশালী সোনার বাংলা গড়ে তোলা। এ স্বপ্ন বাস্তবায়নে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, সমুদ্রসহ প্রায় সকল খাতে নানা উদ্যোগ ও কার্যক্রম বাস্তবায়ন করেন। বেশকিছু খাতে তার উদ্যোগ ছিল গভীর দূরদৃষ্টিসম্পন্ন। ডিজিটাল বিপ্লবে শামিল হওয়ার দূরদর্শী চিন্তা থেকে বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্প্রসারণে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন বঙ্গবন্ধু।

তারই উদ্যোগ ১৯৭৩ সালের ৫ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের পনেরোটি সংস্থার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আই টি ইউ) এর সদস্যপদ লাভ করে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্যে ১৯৭৫ সালের ১৪ জুন বেদবুনিয়া উপকেন্দ্রের উদ্বোধন করেন বঙ্গবন্ধু।

প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী চক্র ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তাঁর আধুনিক স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নকে ধ্বংস করে দেয়। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তা হতে দেয়নি। ১৯৯৬ থেকে ২০০১ সাল এবং ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত চার দফায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে নিজেকে শাসক হিসেবে নয় সেবক হিসেবে নিয়োজিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102