ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফ্রান্সে নৌকাডুবে ৩১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৩৬ বার পঠিত

ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার পথে ফ্রান্সের ক্যালারিস উপকূলে নৌকাডুবে অন্তত ৩১ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। এতে আরও মৃত্যু বাড়ার আশঙ্কা করছেন ফ্রান্স কর্তৃপক্ষ।

স্থানীয় সময় বুধবার (২৪ নভেম্বর) ফ্রান্সের ক্যালারিস উপকূলে জেলেরা মাছ ধরতে গেলে বেশ কয়েকটি মরদেহ দেখতে পান। জেলেদের বিপদসংকেত পাওয়ার পরই সেখানে ছুটে যান উদ্ধারকর্মীরা।

এসময় উপকূলে অন্তত ৩১ জন অভিবাসী প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে ফরাসি পুলিশ। ফ্রান্স থেকে ইংল্যান্ড যাওয়ার পথে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাটি ডুবে গেলে তাদের মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়েন আরো অনেকে।

এরইমধ্যে ফ্রান্স এবং ব্রিটিশ কর্তৃপক্ষ যৌথভাবে আহতদের উদ্ধারে অভিযান শুরু করেছে। এছাড়া আরো অনেকে নিখোঁজ রয়েছেন বলেও জানানো হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় ফ্রান্সের প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করে তাদের মৃত্যুর জন্য আন্তর্জাতিক অভিবাসী পাচারকারী চক্রকে দায়ী করেন। তিনি বলেন, পাচারকারী চক্র অভিবাসনপ্রত্যাশীদের ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছাতে সাহায্য করেছিল।

গেল মাসে এক হাজার অভিবাসন প্রত্যাশী ফ্রান্স থেকে যুক্তরাজ্যে প্রবেশ করে। এছাড়া ২০২০ সালের তুলনায় এবছর এখন পর্যন্ত যুক্তরাজ্যে তিনগুণ অভিবাসনপ্রত্যাশী প্রবেশ করেছেন বলে জানা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102