ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘুরতে নিয়ে না যাওয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ২২ বার পঠিত

রাজধানীর দক্ষিণখান হাজীপাড়া এলাকার একটি বাসায় রুবায়েত মাশরেক অন্তনু (১৬) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। সে উত্তরার মাইলস্টোন স্কুল থেকে সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করে দক্ষিণখান থানার পুলিশ।

এর আগে, বুধবার দিনগত রাত ১টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রুবায়েত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রায়তলা গ্রামের জহিরুল ইসলামের ছেলে। পরিবারের সঙ্গে দক্ষিণখানে থাকতো সে।

এ বিষয়ে কথা হলে দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) কমল কুমার জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, দুই বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিল সে। এ কারণে অল্পতেই রেগে যেতো। গত রাতে এগারোটার দিকে বাসায় সবার অগোচরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় রোবায়েত। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও জানান, পরীক্ষা শেষ হলে তাকে কক্সবাজার ঘুরতে নিয়ে যাবে বলে আশা দিয়েছে পরিবার। পরীক্ষা শেষ হয়ে গেলেও তাকে ঘুরতে নিয়ে না যাওয়ায় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102