রাজধানীর পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক তরুণের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পান্থপথে বসুন্ধরা সিটির পাশে শাপলা ফার্নিচার দোকানের এর সামনের রাস্তায় এই ঘটনাটি ঘটে।