ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ২৫ বার পঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও গফরগাঁওয়ে পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের তমিজ উদ্দিনের স্ত্রী হালিমা খাতুন (৬৫) এবং গফরগাঁওয়ের নাজির আহমেদ (৭০)।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।

এ বিষয়ে গফরগাঁও রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, রেলস্টেশন এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে নাজির আহমেদ নামে একজনের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে।

অন্যদিকে ঈশ্বরগঞ্জ থানার আব্দুল কাদির মিয়া বলেন, সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ভুইঁয়ার পাম্প এলাকায় বৃদ্ধা হালিমা খাতুন রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় হঠাৎ দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102