ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভবন থেকে ছুড়ে ফেলা নবজাতকটি মারা গেছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৪৫ বার পঠিত

রাজধানীর ওয়ারী এলাকায় বহুতল একটি ভবন থেকে ছুড়ে ফেলা নবজাতকটি মারা গেছে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৭ নভেম্বর) সকালে তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার (২৬ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে নবজাতকটি জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে ঝিনুক রবি দাস নামে এক নারী।

তিনি জানান, শুক্রবার দিনগত রাতে ওয়ারী নাভানা টাওয়ারের পাশে লোকজনের ভিড় দেখতে পেয়ে এগিয়ে যান তিনি। সেখানে দেখতে পান সদ্যভূমিষ্ঠ একটি নবজাতক পড়ে আছে। দ্রুত তার স্বামীকে সঙ্গে নিয়ে নবজাতকটি উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে নেওয়ার সময় শিশুটি হাত-পা নাড়িয়ে কান্না করছিল। তার মাথা ও কোমরে আঘাত ছিল। আমাদের ধারণা শিশুটিকে কোনো বাড়ির ওপর থেকে ফেলে দেওয়া হয়েছে। এই কারণে তার মাথায় ও কোমরে আঘাত ছিল।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, নাভানা টাওয়ারের পেছনে থেকে নবজাতকটি প্রথমে জীবিত উদ্ধার করে স্থানীয়রা। পরে হাসপাতালে ভর্তি করা হয় তখনও সে জীবিত ছিল। আজ সকালে মারা গেছে।
তিনি আরও জানান, সেখানে অনেক বিল্ডিং কোন ভবন থেকে ফেলেছে সেটা এখনও জানা যায়নি। কারণ পেছনের দিকে কোন সিসি ক্যামেরা নেই। তবুও বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

নবজাতকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, হাসপাতালে ২১১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটি মারা যায়। হয়তোবা ওপর থেকে পড়ার কারণে শরীরে তার আঘাত ছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102