ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনায় নৌকা প্রতীকের সমর্থককে পিটিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

খুলনা তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের কোলা গ্রামে প্রতিপক্ষের পিটুনিতে আহত নৌকা প্রতীকের সমর্থক বাবুল শিকদার মারা গেছেন।

শনিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টায় তাকে পিটিয়ে আহত করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রোববার সকাল ৬টার দিকে তিনি মারা যান।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম জানান, কোলা গ্রামের বাবুল শনিবার রাত সাড়ে ১১টার দিকে একই গ্রামের দীনেশের বাড়িতে নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইতে যান। এ সময় প্রতিদ্বন্দ্বী অপর এক প্রার্থীর সমর্থক বাবর আলীর নেতৃত্বে ৪/৫ জন তার মাথায় ও মুখে পিটিয়ে গুরুতর আহত করে। রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রোববার সকালে তার মৃত্যু হয়।

ওসি জানান, এ ঘটনার পর হামলাকারীরা আত্মগোপন করেছে। তাদের আটক করার জন্য অভিযান চালানো হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102