ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোট কেন্দ্রে পুলিশকে থাপ্পড়, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২৬ বার পঠিত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের শিশুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত পুলিশের সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) গালে থাপ্পড় মারার অভিযোগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস মার্কা) আশরাফ মন্ডলকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে কেন্দ্রটিতে পরিদর্শনে যান চেয়ারম্যান প্রার্থী আশরাফ। কেন্দ্রের পরিবেশ তার কাছে সন্তোষজনক না মনে হওয়ায় তিনি এএসআই তোফাজ্জলের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে তা হাতাহাতিতে পরিণত হয় এবং ওই প্রার্থী এএসআইয়ের গালে থাপ্পড় মারেন। এজন্য পুলিশ তাকে আটক করে।

কেন্দ্রের দায়িত্বরত এসআই মো. রাকিব বলেন, দায়িত্বরত পুলিশ কর্মকর্তার সাথে অসদাচরণ ও গালে থাপ্পড় মারার অভিযোগে আশরাফ মন্ডলকে আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102