ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেম্বার প্রার্থী আব্বাস আলী একটি ভোটও পাননি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৩২ বার পঠিত

একটিও ভোট পাননি আব্বাস আলী। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১ নম্বর সুন্দরপুর -দূর্গাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে।

১নং ওয়ার্ড কাদিরকোল গ্রাম থেকে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে হুমায়ুন কবির ফুটবল প্রতীকে ৬৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম মোরগ প্রতীকে পেয়েছেন ৪১০ ভোট, জালাল উদ্দিন পেয়েছেন ৩ ভোট। কিন্তু টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা আব্বাস আলী একটি ভোটও পাননি।

এ ব্যাপারে আব্বাস আলীর বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হয়। কিন্তু নম্বরটি বন্ধ পাওয়া যায়।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, কালীগঞ্জ উপজেলার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102