ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সপ্তমবারের মতো ব্যালন ডি অর জিতলেন মেসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৩৮ বার পঠিত

ব্যালন ডি’অর জয়ের রেকর্ড আগেই করেছিলেন লিওনেল মেসি। পুরস্কারটি যখন ছয়বার নিজের করে নেন তখনই সবচেয়ে বেশিবার বর্ষসেরা হওয়ার নজির গড়েছিলেন তিনি। এবারের সে সংখ্যাটি আরো বাড়িয়ে করলেন সাতবার। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার পুরস্কারটি জিতেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

আগের ছয়বার মেসি এই পুরস্কার জিতেছেন-২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫ ও ২০১৯ সালে। ছয়বার বার্সেলোনায় থাকাকালীন পুরস্কারটি পেলেও এবার তা পেয়েছেন ফরাসি ক্লাব পিএসজিতে থাকা অবস্থায়।

বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে গত আগষ্টে পিএসজিতে যোগ দেন মেসি। ফরাসি জায়ান্টদের সঙ্গে যোগ দিয়ে প্রথমবস্থায় মানিয়ে নিতে কষ্ট হয়েছিল তার। তবে ধীরে ধীরে পুরোনো রূপ ফিরে পাচ্ছেন তিনি। বার্সেলোনার এই কিংবদন্তি নিজের ম্যাজিক ইতোমধ্যেই দেখিয়ে যাচ্ছেন প্যারিসে।

গত জুলাইয়ে ব্রাজিলকে তাদের মাঠেই হারিয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ে নেতৃত্ব দেন মেসি। আন্তর্জাতিক ফুটবলে দেশের ২৮ বছরের শিরোপা খরা কাটানোর মিশনে ৪ গোল ও ৫ অ্যাসিস্ট করে নিজের যোগ্যতার জানান দেন এই ফরোয়ার্ড। নেইমারের সঙ্গে যৌথভাবে জিতে নেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।

গত মৌসুমে বার্সেলোনার হয়ে বিদায়ী দিনগুলো ভালো না কাটলেও ব্যক্তিগত নৈপুণ্যে তিনি ছিলেন উজ্জ্বল। লা লিগায় সর্বোচ্চ ৩০ গোল করে রেকর্ড অষ্টমবারের মতো জেতেন পিচিচি ট্রফি। আর কোপা দেল রের ফাইনালে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয়ে জোড়া গোল করেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102