ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘূর্ণিঝড়, উপকূলে বৃষ্টির আভাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২৭ বার পঠিত

আগামী দু’দিনে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের উপকূলে বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে যাবে। আগামী তিনদিনে বাড়বে যার ব্যপ্তি।

মধ্য আন্দামান সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি আরও অগ্রসর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এসে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে পরবর্তী ২৪ ঘণ্টায় মধ্য বঙ্গোপসাগরে এসে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এরপর এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ৪ ডিসেম্বর উত্তর অন্ধ্র প্রদেশ ও ওড়িষ্যা উপকূলের কাছাকাছি পৌঁছাবে বলে জানিয়েছে ভারতের সাইক্লোন সেন্টার- রিজিওনাল স্পেশালাইজড মেটিওরোলোজিক্যাল সেন্টার ফর ট্রপিক্যাল সাইক্লোনস ওভার নর্থ ইন্ডিয়ান ওশেন (আরএসএমসি)। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে নাম জোয়াদ (JOWAD), এটি সৌদি আরবের দেওয়া নাম।

আরএসএমসির আবহাওয়া বিজ্ঞানী সুনিথা দেবী জানিয়েছেন, ৩ ডিসেম্বর ওড়িষ্যা, অন্ধ্র প্রদেশে ভারীবর্ষণ হবে। পরেরদিন এ প্রদেশের সঙ্গে পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বর্ষণ হবে। আর ৫ ডিসেম্বর ওড়িষ্যা, অন্ধ্র প্রদেশ, পশ্চিম বঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরায় ভারী থেকে ভারী বর্ষণ হবে। এ সময় সাগর থাকবে অতি বিক্ষুদ্ধ।

ভারতের আবহাওয়া অফিস এমন তথ্য দিলেও বাংলাদেশের আবহাওয়াবিদরা শঙ্কার কিছু দেখছেন না। কেন না, ঘূর্ণিঝড় সৃষ্টি হলেও তার যে সম্ভাব্য গতিপথ হতে পারে, তা বাংলাদেশের উপকূলের দিকে নয়। বরং তা বেশ দূর দিয়েই ভারতের অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা দিকে যাওয়ার সম্ভাবনা বেশি।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, লঘুচাপটি আরও ঘণীভূত হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় সারাদেশের রাতের তাপমাত্রা বাড়বে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তি থাকবে।

শুক্রবার (৩ নভেম্বর) নাগাদ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। আর আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং তা বিস্তার ঘটবে।

এদিকে একদিনের ব্যবধানে দেশের তাপমাত্রা কিছুটা বেড়েছে। বুধবার (১ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102