ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে বিয়ের সেন্টার থেকে দুই লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৩২ বার পঠিত

সিলেটের কানাইঘাটে একটি বিয়ের সেন্টার থেকে দুই বাবুর্চির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৭টার দিকে কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী বাজারস্থ ‘আনন্দ কমিউনিটি সেন্টার’ থেকে ওই দুই বাবুর্চির লাশ উদ্ধার করা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে আরেক বাবুর্চিকে। জোড়া লাশ উদ্ধারের ঘটনায় রহস্য দেখা দিয়েছে।

নিহতরা হলেন- কানাইঘাট উপজেলার নয়াগ্রামের মৃত রহমত উল্লাহ’র ছেলে সুহেল আহমদ (২৮) ও ওসমানীনগর উপজেলার তাহিরপুর গ্রামের মৃত আক্কাছ আলীর মেয়ে সালমা বেগম (৪০)। অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া বাবুর্চি হলেন কানাইঘাট উপজেলার ব্রাহ্মণগ্রামের নাজিম উদ্দিন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানের রান্না করার জন্য আনন্দ কমিউনিটি সেন্টারে যান সুহেল আহমদ, সালমা বেগম ও নাজিম উদ্দিন। রাতে কাজ শেষ করে তারা কমিউনিটি সেন্টারের ২য় তলার একটি কক্ষে শুয়ে পড়েন। বুধবার সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে বিয়ের আয়োজনকারী জসিম উদ্দিন তাদের ডাকতে যান।
ভেতর থেকে সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তিনজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় পুরো রুম ধোঁয়ায় আচ্ছন্ন ছিল। আশঙ্কাজনক অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুহেল ও সালমাকে মৃত ঘোষণা করেন। আর উন্নত চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয় নাজিমকে।

পুলিশের ধারণা মশার কয়েল জ্বালিয়ে ছোট একটি রুমে তিনজন ঘুমিয়ে ছিলেন। ধোঁয়া ও কয়েলের বিষাক্ততার কারণে তারা মারা যেতে পারেন।
কানাইঘাট থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক জানান, ‘কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট আসার পর নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে- ধোঁয়া ও কয়েলের বিষাক্ততা থেকে তারা মারা যেতে পারেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102