ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাদা পোশাকের ক্রিকেটে ফিরছেন সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৩৬ বার পঠিত

মাস চারেক পর আবারও সাদা পোশাকের ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টেই দেখা যাবে এই অল রাউন্ডারকে। সেই লক্ষ্যে বুধবারও ব্যক্তিগত অনুশীলনে ঘাম ঝরিয়েছেন দেশ সেরা অলরাউন্ডার।
বিশ্বকাপে পড়লেন ইনজুরিতে, সেই ইনজুরি মাঠের বাইরেই ঠেলে দিয়েছিলো সাকিব আল হাসানকে। তাই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজের একটা করলেন মিস। তবে আশার খবর, ঢাকা টেস্টেই ফিরতে যাচ্ছেন টাইগার অল রাউন্ডার সাকিব।

শেষবার সাকিবকে সাদা পোষাকে দেখা গিয়েছিলো গেলো জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে, হারারে টেস্টে ব্যাটে করেছিলেন মোটে ৩, তবে বল হাতে ছিলেন দুর্বার, প্রথম ইনিংসে ৪ আর দ্বিতীয় ইনিংসে নেন ১ উইকেট। সব মিলিয়ে শেষ পাঁচ টেস্টে সাকিবের উইকেট ১৯।

৫৮ টেস্টে ৩৯৩৩ রান সাকিবের, চার হাজারী ক্লাবে প্রবেশ করতে সাকিবের প্রয়োজন ৬৭ রান। সাদা পোষাকে স্বমহিমায় পাওয়া যাচ্ছেনা সাকিবকে, শেষ সেঞ্চুরি এসছিলো ২০১৭ সালে, কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ১১৬ রানের ইনিংস খেলেছিলেন সাকিব। শেষ পাঁচ ম্যাচে হাফসেঞ্চুরি দুইটা, সর্বোচ্চ ৮০, ৬৮ এর পরে ৪৩ রানের ইনিংসও আছে একটা। তবে সাকিব বলেই ভক্তদের প্রত্যাশা বেশি, নামের পাশে থ্রি ডিজিট নিয়ে কবে বাইশ গজ থেকে ব্যাট উঁচিয়ে ধরবেন সাকিব?

ড্রিম টাইমের প্রত্যাশায় আবারও তৈরি হচ্ছেন লাল সবুজের ওয়ান্ডার বয়। দলীয় অনুশীলন নেই, তবে থেমে নেই টেস্ট ক্রিকেটে রাজসিক প্রত্যাবর্তনের প্রস্তুতি। বিসিবির একাডেমি থেকে শুরু করে হোম অব ক্রিকেটের সেন্ট্রাল উইকেট, নিজেকে ঝালিয়ে নেয়ায় কমতি রাখছেননা, বাংলাদেশের প্রান, বাংলাদেশের জান,সাকিব আল হাসান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102