ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সীমান্তে ইরানি বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৩০ বার পঠিত

ইরান-আফগানিস্তান সীমান্তে ইরানি বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি এবং বলা হচ্ছে, ‘ভুল বোঝাবুঝি’ থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। খবর আল জাজিরার।

বুধবার (১ ডিসেম্বর) প্রকাশিত একাধিক ভিডিওতে ইরান সীমান্তে তালেবান যোদ্ধাদের ব্যস্ততা দেখা যায়। এসময় গুলির আওয়াজও শোনা যাচ্ছিল। আরেকটি ভিডিওতে এক ইরানি সেনাকে গোলাবর্ষণ করতে দেখা গেছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিশ্চিত করেছে, দেশটির হিরমন্দ কাউন্টির শাঘলাক গ্রামে এ লড়াই হয়েছে। তারা জানিয়েছে, পাচার রোধে আফগানিস্তান সীমান্তে ইরানের ভূমিতে দেওয়াল তৈরি করা হয়েছে। বুধবার কয়েকজন ইরানি কৃষক ওই দেওয়াল পার হয়েছিলেন। তা দেখে তালেবান গুলি শুরু করে। সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা ভেবেছিলেন, কৃষকরা সীমান্ত লঙ্ঘন করেছেন, যদিও ওই সময় তারা ইরানের মাটিতেই ছিলেন।

তাসনিমের খবর অনুসারে, লড়াই থেমে গেছে এবং বিষয়টি নিয়ে ইরানি কর্তৃপক্ষ তালেবানের সঙ্গে আলোচনা করছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র সায়িদ খতিবজাদেহ পরে এক বিবৃতিতে বলেছেন, সীমান্তে বাসিন্দাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এ লড়াই হয়েছে। বিবৃতিতে তিনি অবশ্য তালেবানের নাম উল্লেখ করেননি।

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়েছিল, তালেবান একটি ইরানি গ্যারিসনের ভেতরে ঢুকে কয়েকটি ফাঁড়ি দখল করে নিয়েছে। কিন্তু সেই দাবি অস্বীকার করেছে বার্তা সংস্থা তাসনিম। তারা জানিয়েছে, লড়াইয়ের একদম শুরুর দিকের কিছু ফুটেজ ছড়িয়েছে। সীমান্ত এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।

ইরানের আরেকটি আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স অবশ্য বলেছে, এ ঘটনায় পাচারকারীদের হাত থাকতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102