ads
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাবেক স্ত্রীর নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ায় একজনের ১০ বছর কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৪৯ বার পঠিত

রাজশাহীর চারঘাটে সাবেক স্ত্রীর নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামীকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক। একই সঙ্গে আসামিকে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় আসামির উপস্থিতিতে বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি মানিক হোসেন রাজশাহী চারঘাটের ঝিকরা এলাকার সাইফুল ইসলামের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামি মানিক হোসেনের সঙ্গে তার স্ত্রীর ছয় বছর আগে বিয়ে হয়। এর আগে বিয়ের সময় তার স্ত্রী জানতেন না, স্বামী মানিক হোসেনের নামে একটি ধর্ষণ মামলাসহ তিনটি মামলা আছে। এনিয়ে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দিলে ২০১৫ সালের ১৮ আগস্ট মানিককে তালাক দেন তার স্ত্রী। তালাক দেওয়ায় পর দাম্পত্য জীবনের বিভিন্ন সময়ে ধারন করা নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে মানিক। এ ঘটনায় মানিককে তালাক দেওয়া নারী বাদী হয়ে ২০১৬ সালের ২১ জানুয়ারি চারঘাট মডেল থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় দিলেন।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট ইসমত আরা বলেন, সব তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামি মানিককে দোষী সাব্যস্ত করে এ রায় দিয়েছেন। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102