ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে ভয়ংকর ওমিক্রন শনাক্ত, আতঙ্কে বাংলাদেশিরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ২৭ বার পঠিত

করোনার সম্ভাব্য অতিসংক্রামক ধরন ওমিক্রন ভারতেও শনাক্ত হয়েছে। মহামারির দ্বিতীয় ঢেউয়ে পর্যুদস্ত দেশটির কর্ণাটক রাজ্যের দুই বাসিন্দা প্রথম আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এমন তথ্য জানিয়েছেন।-খবর আনন্দবাজারের

আক্রান্তদের মধ্যে একজন পুরুষ ও এক নারী রয়েছেন। তাদের বয়স যথাক্রমে ৬৬ এবং ৪৬ বলে জানা গেছে। কীভাবে তাদের শরীরে ভাইরাসটি এসেছে তার অনুসন্ধান চলছে।

ভারতে ওমিক্রন শনাক্ত হওয়ায় আতঙ্কে রয়েছে বাংলাদেশ। পার্শ্ববর্তী দেশ হওয়ায় ভয়ংকর এই ভাইরাসটি বাংলাদেশেও ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ল্যাব আগারওয়াল বলেন, এ পর্যন্ত যাদের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে, তাদের মধ্যে কোনো মারাত্মক উপসর্গ দেখা যায়নি। বরং তাদের মৃদু উপসর্গ দেখা গেছে।

এদিকে ঔষধ কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন বলছে, করোনার নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে তাদের অ্যান্টিবডি চিকিৎসা কাজ করছে।

এমন এক সময় এই ঘোষণা এসেছে, যখন সটরোভিম্যাব একক ক্লোনের অ্যান্টিবডি ব্যবহারের অনুমোদন দিয়েছে ব্রিটিশ ঔষধ নিয়ন্ত্রক সংস্থা দ্য মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার প্রডাক্ট রেগুলেটরি অ্যাজেন্সি।

জিভুডি ব্রান্ড নামের অধীন বিক্রি হওয়া এই ঔষধ জিএসকে ও দ্য নাসডাক-তালিকাভুক্ত ভির বায়োটেকনোলজি উৎপাদন করেছে। ইতিমধ্যে এক লাখ ডোজ কিনতে রাজি হয়েছে ব্রিটিশ সরকার।

এমএইচআরএ বলছে, এক ডোজের একক ক্লোনের অ্যান্টিবডির রোগীভিত্তিক পরীক্ষায় করোনায় আক্রান্তদের হাসপাতালে ভর্তির সংখ্যা কমতে দেখা গেছে। এছাড়া উপসর্গভিত্তিক কোভিড-১৯ সংক্রমণের উচ্চ-ঝুঁকির প্রাপ্তবয়স্ক রোগীদের মৃত্যু ৭৯ শতাংশ কমেছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) গ্ল্যাক্সোস্মিথক্লাইন জানিয়েছে, অ্যান্টিবডিভিত্তিক কোভিড-১৯ চিকিৎসায় পরীক্ষাগারের বিশ্লেষণে দেখা গেছে, নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে এই ঔষধ কার্যকর।

এক বিবৃতিতে ব্রিটিশ কোম্পানিটি বলছে, হ্যামস্টারের ওপর গবেষণা ও ল্যাবরেটরির পরীক্ষায় দেখা গেছে যে, করোনাভাইরাসের বিরুদ্ধে সটরোভিম্যাব অ্যান্টিবডি ককটেল সক্রিয়ভাবে কাজ করছে। এতে ওমিক্রনের ধরনের বেশ কয়েকটি বৈশিষ্ট্যের পরিবর্তনের ওপর বায়ো-ইঞ্জিনিয়ারিং কৌশল ব্যবহার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102