ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিখোঁজের ৫ দিন পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ২৮ বার পঠিত

ঝিনাইদহে নাসিম হোসেন (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৫ দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেদবাড়িয়া গ্রামের মাঠ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সে বেদবাড়িয়া গ্রামের প্রবাসী মমিনুর রহমানের ছেলে। গত ২৭ নভেম্বর থেকে নাসিম নিখোঁজ ছিল। পুলিশ বলছে ছেলেটি মানসিক প্রতিবন্ধী। সে কারনেই আত্মহত্যা করতে পারে।

স্থানীয়রা জানান, নিখোঁজের পর পরিবারের লোকজন থানায় জিডি ও এলাকায় মাইকিং করে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গ্রামের গোরস্থানের পাশে একটি বাগানে দুর্গন্ধ পেয়ে লোকজন খোজাখুজি করতে থাকে। একপর্যায়ে একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তারপরও ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102