ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৪ বার পঠিত

ভারতের দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। ওড়িশা ও অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে আঘাত হানতে যাচ্ছে এ ঘূর্ণিঝড়। স্থানীয় সময় বৃহস্পতিবার বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ থেকে উৎপত্তি হওয়া জাওয়াদ ক্রমশই তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। দেশটির আবহাওয়া দফতর বলছে, আগামী শনিবার ভোরে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় জাওয়াদ।

এর প্রভাবে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি রাজ্যে হালকা থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বয়ে যেতে পারে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া।

এরইমধ্যে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশে রেড এলার্ট জারি করেছে কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। প্রায় একশো রেলযাত্রা বাতিলও করা হয়েছে।

শুক্রবার থেকে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাসহ যেসব জেলেরা এরইমধ্যে মাছ ধরতে সাগরে নেমেছেন তাদের দ্রুত ফিরে আসার নির্দেশ দিয়েছে প্রশাসন। এ ছাড়া অঞ্চলগুলোতে সতর্কতা জারির পাশাপাশি প্রয়োজনীয় সব প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

চলতি বছরের মে মাসে ইয়াস ও সেপ্টেম্বরে গুলাবের পর আবারো ঘূর্ণিঝড়ের কবলে পড়তে যাচ্ছে ভারত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102