ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনাজপুরে ধর্ষণের শিকার শিশু লাইফ সাপোর্টে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

দিনাজপুরের বিরল উপজেলায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। ওই শিশুকে বর্তমানে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে ভর্তি করা হয়েছে।

এদিকে ধর্ষক রাসেল হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ।
বিরল উপজেলার ৫ নম্বর ভান্ডারা ইউনিয়নের ভান্ডারা পাগলাপীর গ্রামে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে এ ধর্ষণের ঘটনা ঘটে।

শিশুটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। আটক রাসেল হোসেন ওই গ্রামের মৃত ওসমান গনির ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম নির্যাতিতা শিশুটির মায়ের বরাত দিয়ে জানান, দিনমজুর বাবা প্রতিদিনের মত বৃহস্পতিবার দুপুরে খাওয়া শেষ করে কাজে বেরিয়ে পড়েন। বিকেলে মা শিশুটিকে বাড়িতে রেখে গরু-ছাগলের জন্য মাঠে ঘাস কাটতে যান। এসময় ধর্ষক রাসেল হোসেন শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে হত্যার উদ্দেশে বারান্দার বাঁশের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয়। হঠাৎ শিশুটির মা ফিরে এলে ধর্ষক রাসেল পালিয়ে যায়। পরে মা ও স্থানীয়রা শিশুকে উদ্ধার করে সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে শিশুটি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছে।

এদিকে ওই রাতেই অভিযান চালিয়ে ধর্ষক রাসেলকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা জানান, শিশুটিকে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102