ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় তেলবাহী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে ফাতেমা বেগম (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন তার স্বামী আবু জাহের সুমন (৩২)। ঘটনাস্থল থেকে তেলের গাড়িটি আটক করা হলেও পালিয়ে গেছে চালক। শনিবার রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

রবিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত ফাতেমা বেগম জেলার সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের রামহরিতালুক গ্রামের আবু জাহের সুমনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় জেলার সোনাইমুড়ী উপজেলার এক আত্মীয়র বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন ফাতেমা ও সুমন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের মোটরসাইকেলটি ঢাকা-নোয়াখালী সড়কের চৌমুহনী চৌরাস্তা সংলগ্ন বিসিক শিল্পনগরী এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা একটি তেলবাহী ট্যাংকার তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়ে সুমন ও ফাতেমা। এসময় তেলের গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান ফাতেমা। আহত সুমনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে, আটক করা হয়েছে তেলের গাড়িটি। এ ঘটনায় গাড়ির চালকে আটকসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102