ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৮ বার পঠিত

বৃষ্টির কারণে আজ ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আগামীকাল সোমবার সকাল ৯:৩০ মিনিটে তৃতীয় দিনের খেলা শুরু হবে। আজ খেলা হয়েছে মাত্র ৬.২ ওভার। এবাদত হোসেনের বলে টানা দুই চার মেরে ফিফটি করে ফেলেন আজহার আলী। অধিনায়ক বাবর আজমের সঙ্গে তার জুটি একশ ছাড়িয়ে যায়। এর মাঝে ফের নেমে আসে বৃষ্টি। প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৮৮ রান। বাবর ৭১* আর আজহার ৫২* রানে অপরাজিত আছেন।

প্রকৃতির বিরূপ আচরণে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে ব্যাপক বিলম্ব হয়। বারবার খেলা শুরুর প্রস্তুতি নিয়েও অপেক্ষায় থাকতে হয়েছে। বেলা সাড়ে ১০টার দিকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের পিচ কাভার সরানো হয়েছিল। দর্শকদের মাঝেও খেলা শুরুর আনন্দ জেগে ওঠে। কিন্তু ১০ মিনিট পর ফের বৃষ্টি শুরু হয় মিরপুরে। আবারও পিচ ঢেকে ফেলা হয়। ১১টার দিকে বৃষ্টি থামলে পিচ কাভার সরিয়ে শুরু হয় মাঠ শুকানোর কাজ।

বেলা ১১টার দিকে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, ১১:২০ মিনিটে খেলা মাঠে গড়াবে। খেলা হবে ৭৮ ওভার। কিন্তু সময় পেরিয়ে গেলেও খেলা শুরু হয়নি। নুতন ঘোষণা অনুযায়ী, প্রকৃতির বিরূপ আচরণে মধ্যাহ্ণ বিরতি এগিয়ে আনা হয়েছে ১১:৩০ মিনিট থেকে ১২:১০ মিনিট পর্যন্ত। এরপর নতুন ঘোষণা আসে ১২:৫০ মিনিটে খেলা শুরু হবে। পিচ কাভার সরানো হয়। ক্রিকেটাররাও মাঠে ঢুকে গা গরম করেন।

ঢাকা টেস্টের প্রথম দিনে ৩৩ ওভার কম খেলা হয়েছে আলোকস্বল্পতা এবং বৃষ্টির কারণে। আজ রবিবার দ্বিতীয় দিন তো খেলা শুরুই করা যায়নি। পূর্ব ঘোষণা অনুযায়ী, প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতে আজ সাড়ে ৯টায় খেলা শুরুর কথা ছিল। কিন্তু ৯টা থেকেই মিরপুরে শুরু হয় ইলশেগুঁড়ি বৃষ্টি। গতকাল শনিবার আলোকস্বল্পতার কারণে এক ঘণ্টা আগেই ঢাকা টেস্টের প্রথম দিনের খেলার সমাপ্তি টানা হয়। চা বিরতির পর বেলা ৩টার দিকে খেলোয়াড়েরা মাঠে প্রবেশ করে আবার ফিরে যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102