ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিমানবন্দরে আটকে দেয়া হলো জ্যাকুলিনকে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৪৫ বার পঠিত

২০০ কোটি রুপির প্রতারণা মামলায় বিদেশ যেতে দেয়া হলো না জ্যাকুলিন ফার্নান্ডেজকে। এবার মুম্বই বিমানবন্দরে আটকে দেওয়া হল অভিনেত্রীকে। আজ রোববার (৫ ডিসেম্বর) মুম্বাই বিমানবন্দরে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জারি করা ‘লুক আউট সার্কুলার’র (এলওসি) কারণে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটকে দেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাই থেকে দিল্লি নেয়া হচ্ছে। খবর এনডিটিভির।

ওই প্রতিবেদনে বলা হয়, জ্যাকুলিন ফার্নান্ডেজ একটি অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য দুবাই যাচ্ছিলেন। এদিকে প্রতারণার মামলায় অভিযুক্ত চন্দ্রশেখর সুকেশের সঙ্গে তার সম্পর্ক নিয়ে অভিনেত্রীর বিরুদ্ধে ইডি এলওসি জারি করে। এবার তাকে দিল্লিতে নিয়ে জেরা করা হবে।

এরই মধ্যে নায়িকার প্রতারক প্রেমিকের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগেই খবরে বলা হয়, সুকেশ চন্দ্রশেখর বিরুদ্ধে তথ্য উঠে এসেছে। এজন্য অভিনেত্রীকে বিপাকে পড়তে হতে পারে।

ইডি’র অভিযোগ, জ্যাকুলিনকে প্রায় ১০ কোটি রুপির উপহার দিয়েছিলেন সুকেশ। তার মধ্যে রয়েছে ৫২ লাখ রুপির একটি ঘোড়া এবং ৯ লাখের একটি পার্সিয়ান বিড়ালও।

এছাড়া তিহার জেলেবন্দী থাকা অবস্থাতেই সুকেশ এক ব্যবসায়ীর স্ত্রীর কাছ থেকে ২০০ কোটি রুপি চাঁদা আদায় করে বলেও ইডি চার্জশিটে জানিয়েছে বলে সূত্রের দাবি। জ্যাকুলিন ছাড়াও অভিনেত্রী নোরা ফাতেহির নামও উল্লেখ রয়েছে চার্জশিটে। জানা যায়, ওই আইটেমকন্যাকে একটি মূল্যবান গাড়ি উপহার দেয় সুকেশ। একইসঙ্গে জেলে থাকা অবস্থাতেই জ্যাকুলিনের সঙ্গে ফোনে সে কথা বলেছেন বলে তদন্তে উঠে এসেছে।

এদিকে কদিন আগেই জ্যাকুলিনের সঙ্গে সুকেশের অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ওই ছবি তোলা হয়েছে। সেই সময় অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত ছিলেন চন্দ্রশেখর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102