ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীবরদীতে ধর্ষণ, আসামি ধরা পড়ল ঢাকায়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৯০ বার পঠিত

শেরপুরের শ্রীবরদীতে এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. ওবাইদুল্লাহ হোসেন ওরফে ওবাইদুলকে (৩০) গ্রেফতার ক‌রে‌ছে র‌্যাব-১৪। রবিবার (৫ ডিসেম্বর) সকালে ঢাকার উত্তর আদাবর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওবাইদুল শ্রীবরদী উপজেলার তাতীহাটি ইউনিয়নের পোড়াগড় এলাকার মো. আব্দুল্লাহর ছেলে।

জানা যায়, গত ২০ নভেম্বর শনিবার দুপুরে বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণী মেয়েকে বাড়িতে রেখে আত্মীয়ের বাড়িতে যান তার মা। এ সুযোগে প্রতিবেশী ওবাইদুল ওই প্রতিবন্ধী তরুণীকে জোরপূর্বক গোসলখানায় নিয়ে ধর্ষণ করে। ওই ঘটনায় ২২ নভেম্বর ওই তরুণীর ভাই বাদী হয়ে ওবায়দুলসহ ৩ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই ধর্ষকসহ বাকি আসামিরা পলাতক ছিল।

এরপর ওই মামলার আসামিকে গ্রেফতারের জন্য তদন্ত শুরু করে র‌্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর-শেরপুর) ক্যাম্প। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি দল রাজধানী ঢাকার উত্তর আদাবর আলিফ হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে ওবাইদুলকে গ্রেফতার করে। একইদিন আসামি ওবাইদুল ও তার ব্যক্তিগত ১টি মোবাইল ফোন এবং নগদ ৩৫০ টাকাসহ শ্রীরবদী থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে র‌্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর-শেরপুর) ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ব‌লেন, এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102