ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুই বছর কমলো সুচি’র জেল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৩ বার পঠিত

প্রথমে চার বছরের জেলের নির্দেশ দিয়েছিল সেনা আদালত। পরে সুচির শাস্তি দুই বছর কমিয়েছে আদালত।

সোমবার মিয়ানমারের সাবেক প্রধান অং সান সুচির বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেছে সেনা আদালত। তাকে এবং দেশের সাবেক প্রেসিডেন্টকে চার বছরের জন্য জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে অবশ্য সেনা সরকার জানায়, চার নয়, দুই বছর জেলে থাকতে হবে সুচিকে।

মাস কয়েক আগে সেনা অভ্যুত্থান হয় মিয়ানমারে। রাতারাতি সুচির হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে নতুন শাসন প্রতিষ্ঠা করে সেনা। যা নিয়ে উত্তাল মিয়ানমার। দিকে দিকে সরকারবিরোধী আন্দোলন গড়ে উঠেছে। বহু মানুষের মৃত্যু হয়েছে সেনা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে।
সুচির বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ করেছে সেনা। তিনি সেনার বিরুদ্ধে মানুষকে সংঘবদ্ধ করেছেন বলে অভিযোগ। এছাড়াও করোনাকালে অতিমারীর আইন ভাঙা, অবৈধভাবে ওয়াকিটকি রাখাসহ একাধিক বিষয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। তারই জেরে সোমবার তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা হয়।

তবে সেনা সরকারের মুখপাত্র জানিয়েছেন, এখন সুচির বিরুদ্ধে অনেকগুলো মামলা চলছে। তার রায় এখনো ঘোষণা হয়নি। মনে করা হচ্ছে, অন্য মামলার রায় বের হলে সুচির শাস্তি আরো বাড়তে পারে। বাকি জীবন তাকে জেলেই কাটাতে হতে পারে। -ডয়চে ভেলে

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102