ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হেলিকপ্টার বিধ্বস্ত : বেঁচে আছেন শুধু গ্রুপ ক্যাপ্টেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৪ বার পঠিত

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান বিপিন রাওয়াত ও তার স্ত্রীসহ মোট ১৩ জন মারা গেছেন। হেলিকপ্টারটিতে থাকা ১৪ জনের মধ্যে শুধুমাত্র গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং বেঁচে আছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক। তাকে দেশটির সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল বুধবার সন্ধ্যায় ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে এক টুইটে রাওয়াতসহ ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এর পরপরই শোকের বন্যা বয়ে যায় ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

হেলিকপ্টারটিতে মোট ১৪ জন যাত্রী ছিলেন। ১৩ জনের মৃত্যুর পর আশঙ্কাজনক অবস্থায় এখনো হাসপাতালে বেঁচে আছেন একজন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তি হলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। গুরুতর দগ্ধ হওয়া বরুণ সিংকে তালিমানাড়ুর ওয়েলিংটন সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

ভারতীয় বিমান বাহিনীর এমআই-১৭ ভি ফাইভ মডেলের হেলিকপ্টারটি তালিমানাড়ুর সুলুর এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই নীলগিরিতে বিধ্বস্ত হয়। এদিকে, ওই সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিধ্বস্ত হেলিকপ্টারে আগুন জ্বলতে দেখা যায়। এছাড়া সেখানে ধোঁয়ার কুণ্ডলীও ছড়িয়ে পড়ে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102