ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যেভাবে ভেঙে পড়ল বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৩১ বার পঠিত

তামিলনাড়ুতে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ১৪ জনকে বহনকারী সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত নিহত হয়েছেন। নিহত হয়েছেন তার স্ত্রীও।

তামিলনাড়ুর সুলুর থেকে হেলিকপ্টারটি যাচ্ছিল কুন্নুরে। গন্তব্যের খুব কাছে সেটি একটি জঙ্গলঘেরা জায়গায় ভেঙে পড়ে। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজে হাত লাগান এলাকার মানুষজন। তারা ভয়ঙ্কর সেই দুর্ঘটনার বর্ণনা দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী কৃষ্ণস্বামী নামে এক ব্যক্তি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিকট একটা শব্দ হলো। মনে হলো কোনও ট্রান্সফরমার বিস্ফোরণ হয়েছে। ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দেখি গাছপালার উপরে ভেঙে পড়েছে হেলিকপ্টারটি। দাউদাউ করে আগুন জ্বলছে। দেখলাম দু-একজন হেলিকপ্টার থেকে বেরিয়ে আসছে। সবাই একেবারে পুড়ে গেছে। চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে আশপাশের লোকজনকে ডেকে জোগাড় করলাম। তারপর ফায়ার ব্রিগেড ও এমার্জেন্সি সার্ভিসকে খবর দিলাম।

অন্য এক প্রত্য়ক্ষদর্শী জানান, হেলিকপ্টারটি বেশ নিচু দিয়ে উঠছিল। মনে হলো কুয়াশার কারণে হেলিকপ্টারটি নিচু দিয়ে উড়ছে। প্রথমে একটি গাছে এসে ধাক্কা মারে। পরে সেটি অন্য কয়েকটি গাছে ধাক্কা মেরে বিকট শব্দে বিস্ফোরিত হয়। গোটা এলাকা আগুনের গোলায় পরিণত হয়। অন্য একজনের কথায় আগুন লাগে আকাশেই।

দুর্ঘটনার ভিডিওতে দেখা গেছে, বিশাল আগুনের গোলার মধ্যে থেকে মানুষজনকে উদ্ধার করার চেষ্টা করছে এলাকার মানুষজন। আশপাশের গাছপালা ভেঙে গেছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে হেলিকপ্টারের ধ্বংসস্তূপ। হেলিকপ্টারের রোটার পুড়ে ছাই। একমাত্র টেল ছাড়া আর কিছুই চেনা যাচ্ছে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102