ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৩০ বার পঠিত

চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় ঝুটের গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

জানা গেছে, আতুরার ডিপো নাজেরিয়া এলাকায় দুইতলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। যেখানে গার্মেন্টসের বিভিন্ন ধরনের ঝুট কাপড় রাখা হয়েছিল। এখানে পাশাপাশি তিনটি গোডাউন রয়েছে। আগুন সবগুলো গোডাউনে ছড়িয়ে পড়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন বলেন, গার্মেন্টস ঝুটের গোডাউনে আগুন লাগার কারণে তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। পাশাপাশি তিনটি গোডাউনে আগুন লেগেছে। ঠিকমতো পানি পাওয়া যাচ্ছে না, যে কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে তা জানাতে পারেননি তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102