ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলামোটরে আর কে টাওয়ারে আগুন, দগ্ধ ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৩৫ বার পঠিত

রাজধানীর বাংলামোটরের আর কে টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মামুন (৩২) মানিক (২০) ও আফসার (২৬)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. আইউব বাংলানিউজকে বলেন, দগ্ধ মামুনের শরীরের প্রায় ৩৪ শতাংশ পুড়ে গেছে। বাকি দু’জনের অবস্থা মোটামুটি ভালো।

ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে কন্ট্রোল রুমের দায়িত্বরত আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, আর কে টাওয়ারে লাগা আগুন ২টার দিকে নিয়ন্ত্রণ করা হয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102