ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আজ দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রো ট্রেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ১৮ বার পঠিত

আজ রবিবার সকাল সাড়ে দশটার দিকে পরীক্ষামূলক এই চলাচলের যাত্রা শুরু করার কথা রয়েছে। তবে এতে কোনো যাত্রী থাকবে না।

সাড়ে তিন মাস আগে টেস্ট রান শুরু হলেও এতদিন ট্রেন চলাচল দিয়াবাড়ি থেকে কাছাকাছি চার পাঁচটি স্টেশনে সীমাবদ্ধ ছিল। তবে এবার সেই সংখ্যা বেড়ে ৯- এ পৌছাতে যাচ্ছে।
মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল সূত্র জানিয়েছে , ট্রেনের পরীক্ষামূলক চলাচলের জন্য উড়াল রেলপথ, বৈদ্যুতিক সঞ্চালন লাইন এবং যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে।

সকাল সাড়ে দশটা নাগাদ দিয়াবাড়ি থেকে যাত্রা শুরু করবে মেট্রো ট্রেন। এটি আগারগাঁও পৌঁছাবে বেলা এগারোটার দিকে।

এমআরটি-৬ প্রকল্পের ব্যবস্থাপক এবিএম আরিফুর রহমান বলেন, ‘দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চলাচলের ক্ষেত্রে কোনো যাত্রী বহন করা হবে না। যাত্রা শুরুর পর থেকে কোনো কোনো স্থানে সর্বোচ্চ ১৫ কিলোমিটার গতিবেগে ট্রেন পরিচালনা করা হবে।’

এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, ‘আমরা প্রকল্পের পক্ষ থেকে আগেই ঘোষণা করেছিলাম, বিজয়ের মাসে আগারগাঁও পর্যন্ত পারফরম্যান্স টেস্ট পরিচালনা করব। ১৬ ডিসেম্বরের মধ্যে তা পরিচালনার লক্ষ্য নির্ধারণ করেছিলাম। মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রীয় অনুষ্ঠান থাকায় সময়সূচি এগিয়ে মেট্রো ট্রেন চালানো হচ্ছে।’

২০২২ সালের ডিসেম্বরের মধ্যে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার উড়াল রেলপথে ট্রেন চলাচল করবে বাণিজ্যিকভিত্তিতে। তবে এর আগে নির্মিত রেলপথে পরীক্ষা-নিরীক্ষা চালাতে ধাপে ধাপে ট্রেন চালানো হচ্ছে।

দেশের প্রথম মেট্রোরেল নির্মাণ হচ্ছে রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহযোগিতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102