ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ২৪ বার পঠিত

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক চাপায় বাবা-ছেলেসহ তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার(১১ ডিসেম্বর) রাত ১১ টায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের দেওপাড়া ইউনিয়নের বিজয়নগর নিমতলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোলাই গ্রামের আব্দুস সালাম (৬০) ও তার ছেলে ইব্রাহিম (৩৫)

পুলিশ জানায় , রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাবা,ছেলের মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবা নিহত হন এবং পরে রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছেলের মৃত্যু হয়। মরদেহ দুটি ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে গতকাল রাত ৮টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙা এলাকার হজর মোড়ে একটি মোটরসাইকেলকে বেপরোয়া ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই পারভেজ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা এক নারী ও শিশু গুরুতর আহত হয়। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102