ads
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার রাজশাহীতে ডা. মুরাদের নামে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৪১ বার পঠিত

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের নামে রাজশাহীর আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

রবিবার বগুড়া আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল আলম বাদী হয়ে মামলাটি করেন। বিভাগীয় সাইবার আদালতের বিচারক জিয়াউর রহমান মামলাটি আমলে নিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। এছাড়া মামলায় উপস্থাপক শেখ মহিউদ্দিন হেলালকেও আসামি করা হয়েছে।

মামলার বাদী সাইফুল আলম জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ডা. মুরাদ হাসান ও উপস্থাপক শেখ মহিউদ্দিন হেলাল যে ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তাতে ক্ষুব্ধ হয়ে তিনি মামলাটি করেছেন।
বাদীপক্ষের আইনজীবী ও রাজশাহী বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক পারভেজ জেহাদী বলেন, জাইমা রহমানকে নিয়ে করা মন্তব্য অত্যন্ত কুরুচিপূর্ণ ও অসম্মানজনক। এ কারণে আদালতে তারা মামলাটি করেছেন। আদালত পরে আদেশ দিবেন।

রাজশাহী বিভাগীয় সাইবার আদালতের পিপি অ্যাডভোকেট ইসমত আরা জানান, বিচারক এখনও মামলার নির্ধারিত তারিখ দেননি। তিনি অভিযোগটি আমলে নিয়েছেন। পরবর্তীতে তারিখ দেবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102