ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুরান ঢাকায় ৫ তলা ভবনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৪৯ বার পঠিত

এতে ভবনটির নিচ তলা পুরোটাসহ উপরের কিছু অংশে ধসে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা নিরাপত্তার স্বার্থে ভবনের বাসিন্দাদের বের করে নিয়ে আসে।

ফায়ার সার্ভিস অ‌্যান্ড সি‌ভিল ডি‌ফেন্স অধিদপ্ত‌রের মি‌ডিয়া কর্মকর্তা মো. রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত ১টা ৪৩ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে এবং ভবনটি ধসে পরে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন।

বিস্ফোরণের ঘটনায় ভবনটি পুরোপুরি ঝূঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্তব্যরতরা। তারা বলেন, নির্মাণের ক্ষেত্রের ভবনটি কোন নিয়ম মানা হয়নি। পুরো ভবনটি একটি দূর্বল কাঠামোর উপর গড়ে তোলা হয়েছে। বিস্ফোরণের ফলে এখন পুরো ভবনটিই বিধ্বস্ত হয়ে গেছে। বিস্ফোরণের তীব্রতায় পার্শবর্তী ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভবনের বাসিন্দা জানান, বিস্ফোরণে পুরো ভবনটি কেঁপে ওঠে। প্রথমে তারা ভূমিকম্প মনে করে ছোটাছুটি করতে থাকেন। পরে কোন রকমে ছাঁদ থেকে অন্য বাড়ির ছাদে বাসিন্দারা লাফিয়ে নিচে নামেন তারা।

স্থানীয়রা দাবি করেছেন, জায়গার স্বল্পতার কারণে এমন ঝুঁকিপূর্ণ ভাবে ভবন নির্মাণ করতে হয়েছে। গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণের জন্যে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে দায়ী করেছেন তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102