গলায় ফাঁস দিয়ে জেএনকে ফ্যাশন নামের এক গার্মেন্টস মালিক আত্মহত্যা করেছেন। তার নাম নাছির উদ্দিন।
সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় নগরের পাহাড়তলী এলাকার চৌধুরী ম্যানসনে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, সোমবার সন্ধ্যার দিকে নিজ প্রতিষ্ঠানে এক গার্মেন্টস মালিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ বর্তমানে মর্গে রয়েছেন।
স্থানীয়রা জানান, গার্মেন্টস চালাতে গিয়ে তিনি প্রচুর পরিমাণে আর্থিক লেনদেন করেন। দীর্ঘদিন সে টাকা পরিশোধ করতে পারছিলেন না। যার কারণে আত্মহত্যা করেছেন।