ads
রবিবার, ১০ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনায় দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

নেত্রকোনার আটপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে পিয়াস (১৯) নামে এক যুবককে ছুরির আঘাতে খুনের অভিযোগ উঠেছে তার বোনজামাইয়ের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় উপজেলার শ্রীরামপাশা এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

নিহত পিয়াস উপজেলার বানিয়াগাতী গ্রামের মৃত মজু মিয়ার ছেলে।

এ ঘটনায় তার আপন বোন ও বোন জামাইকে আটক করেছে পুলিশ।

আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর ইকবাল মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, উপজেলার শ্রীরামপাশা এলাকার জনৈক রাসেল মিয়ার পতিত জমিতে সোমবার সন্ধ্যায় মেয়ে হেনা আক্তারের সঙ্গে মা রুমেলা আক্তারের কথা কাটাকাটি হয়। রুমেলা আক্তারের ছেলে পিয়াস মাকে ফিরিয়ে আনতে যায়।

এসময় তার আপন বোনজামাই সুনু ফকিরের সঙ্গে পিয়াসের হাতাহাতি হয়। একপর্যায়ে বোনজামাই গলায় ধারালো ছুরি দিয়ে টান দিলে মারাত্মকভাবে আহত হয় শ্যালক পিয়াস। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সুনু ফকির ও হেনা আক্তারকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102