ads
রবিবার, ১০ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দোলনায় খেলতে গিয়ে গলায় ফাঁস, শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ২৬ বার পঠিত

পিরোজপুরের নেছারাবাদে দোলনায় খেলার সময় গলায় ফাঁস লেগে সেলিনা আক্তার বৃষ্টি (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার জগন্নাথকাঠি গ্রামে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটে।

বৃষ্টি ওই এলাকার কাঠ ব্যবসায়ী মো. সেলিমের একমাত্র মেয়ে এবং স্থানীয় দক্ষিণ জগন্নাথকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে গোসল করার পর নিজেদের কাঠের ঘরের পাটাতনে কাপড়ের দোলনায় একা দোল খাচ্ছিল বৃষ্টি। এরপর তার মা গোসল শেষে ঘরে এসে খাবারের জন্য ডাকাডাকি করেন। তিনি কোথাও দেখতে না পেয়ে পাটাতনে গিয়ে বৃষ্টিকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। বৃষ্টিকে সেখান থেকে উদ্ধার করে স্বজনরা নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন জানান, বিষয়টি তদন্ত করার পর বিস্তারিত বলা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102