ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সেনা সদস্য সাইফুল হত্যা মামলায় ৮ আসামির মৃত্যুদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৪৭ বার পঠিত

ঝিনাইদহের সেনা সদস্য সাইফুল ইসলাম সাইফ হত্যা মামলায় ৮ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ১২ টায় সোয়াখুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, মো. আকিমুল ইসলাম, মো. মিজানুর রহমান মিজান, মো. ডালিম মোল্লা, মো. আব্বাস আলী, মো. কাশেম মন্ডল, মো. ফারুক হোসেন, মো. মতিয়ার রহমান, মো. মোক্তার হোসেন ওরফে মোক্তার মন্ডল। এর মধ্যে ডালিম মোল্লা, মতিয়ার রহমান ও মোক্তার হোসেন পলাতক রয়েছে। রায় ঘোষণার পর অন্য ৫ আসামিকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

নিহত সাইফুল ইসলাম সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদে টাঙ্গাইল জেলার ঘাটাইল আর্মি মেডিকেল ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহ সদরের বংকিরা পশ্চিমপাড়া এলাকার মো. হাফিজ উদ্দিনের ছেলে।

ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আবদুল আহাদ জানান, ২০১৮ সালের ১৮ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে সাইফুল ইসলাম, তার শ্বশুর ও ভাইমসহ মোটরসাইকেল যোগে ঝিনাইদহের বদরগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বেলতলারদাড়ি এলাকায় তারা ডাকাতদের কবলে পড়েন। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের অঅঘাতে সাইফুল আহত হন। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা মো. হাফিজ উদ্দিন বাদি হয়ে পরদিন অজ্ঞাত পরিচয় ৫/৬ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ঝিনাইদহ সদর থানার পুলিশ পরিদর্শক মো. মহসীন হোসেন ২০১৯ সালের ৩০ জুন ৮ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102