ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জাতীয় সরকার চান আ স ম রব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৪ বার পঠিত

বর্তমান সরকারকে ‘স্বৈরাচারী-অমানবিক’ আখ্যা দিয়ে এদের পতন ঘটিয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

বৃহস্পতিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলে।

এর আগে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষের জন্য স্মৃতিসৌধ খুলে দেওয়া হয়।

১৯৭১ সালের ২ মার্চ প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রব বলেন, ‘স্বাধীনতাকামী বাংলাদেশের মানুষের কাছে আমাদের দাবি, স্বৈরাচারী-অমানবিক সরকারের পতন ঘটিয়ে জাতীয় সরকার গঠন করা।’

রব বলেন, ‘ক্ষমতাসীনরা সব লুটে নিয়েছে, স্বাধীন বাংলাদেশের যে মূল্যবোধ, তা লুণ্ঠন হয়েছে। আজ এর বিরুদ্ধে আগামীর বংশধরদের লড়াই করে জনগণের অধিকার, ক্ষমতা, মুক্তিযুদ্ধের শহীদদের অধিকার ফিরিয়ে আনতে হবে। জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

আসম রব আরও বলেন, ‘ছাত্ররা নিরাপদ সড়কের দাবি জানিয়েছে, সরকার হাফ ভাড়ার দাবি জানিয়েছে, সরকার বলেছে কার টাকা কাদের দেবে। দেশের জনতার টাকা জনতাকে দেবে।’

#ঢাকাটাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102