ads
রবিবার, ১০ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নৌকার ‘নির্বাচনী প্রচারণায়’ গিয়ে গাড়িচাপা, প্রাণ গেল স্কুলছাত্রের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৩০ বার পঠিত
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ‘নৌকার প্রচারণায়’ গিয়ে গাড়িচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মনারখিল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই স্কুলছাত্রের নাম মেহেরাজ উদ্দিন (১২)। সে উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের রাউলদিয়া গ্রামের পাটোয়ারী বাড়ির মো. মোহনের ছেলে। মেহেরাজ স্থানীয় ঠেকারহাট হাজী আহম্মদ উল্ল্যা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকাল থেকে বেশ কয়েকটি পিকআপে করে উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন বাবলুর নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে মেহেরাজ, সংগ্রামসহ স্থানীয় ৮-১০ স্কুল ছাত্রসহ কয়েকশ লোক।

রাত পৌনে ৮টার দিকে প্রচারণার এক পর্যায়ে পিকআপটি চরমটুয়া ইউনিয়নের মনারখিল গ্রামের পীর মোছলেহ উদ্দিন সাহেবের মাজারের সামনে এসে পৌঁছায়। এসময় চলন্ত পিকআপভ্যানের পিছনের ডালাটি আকস্মিক খুলে যায়। এতে পিকআপে থাকা ৫-৬ স্কুলছাত্র পিকআপ থেকে নিচে পড়ে যায়। এ সময় মেহেরাজ পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। সংগ্রাম ও জয়নাল গুরুতর আহত হয়।

এ ঘটনায় আহত মো. সংগ্রামকে (১১) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। অপর আহত জয়নালকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংগ্রাম ওই ইউনিয়নের নেয়াজের ডগী গ্রামের মো. সবুজের ছেলে। সে উদয় সাধুরহাট ইকরা প্রি-ক্যাডেট একাডেমির পঞ্চম শ্রেণির ছাত্র।

তবে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন বাবলু অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, আমার নির্বাচনী প্রচারণায় এ ঘটনা ঘটেনি। তবে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজয় র‌্যালিতে অংশ নেওয়া একটি পিকআপচালক হঠাৎ ব্রেক করে। এতে পিকআপভ্যানের ডালা খুলে এ দুর্ঘটনা ঘটে।

সুধারাম থানার ওসি মো.সাহেদ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নির্বাচনে আচরণবিধি মোতাবেক এভাবে প্রচারণা চালানোর কথা নয়। তারপরও লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102