ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে বিজয় দিবসে বিরিয়ানি নিয়ে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৪১ বার পঠিত

বিজয় দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে বিজয় দিবস উপলক্ষে র‌্যালি শেষে বিরিয়ানি বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের মারামারিতে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ।

বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বড় মসজিদ পার্টি অফিসের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- টিটু চক্রবর্তী (২৩), বাবলু (২০) ও সুজন (২০)।

চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, বিজয় দিবসের র‌্যালি শেষে আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে বিরিয়ানি বিতরণকে কেন্দ্রে করে স্থানীয় প্রতিপক্ষ দুই গ্রুপ মারামারিতে জড়িয়ে পড়ে। আহত হয়ে বেলা পৌনে ২ টার দিকে তিনজন হাসপাতালের জরুরি বিভাগে আসলে ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। আহত টিটু চক্রবর্তীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে পূর্ব শত্রুতার জেরে পাহাড়তলী ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোহাম্মদ ওয়াসিম ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরনের সমর্থকদের সংঘর্ষ হয়। ঘটনার পর চারজনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102