ads
রবিবার, ১০ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শপথ অনুষ্ঠানের ডায়াসে ভুল বানান!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ২৮ বার পঠিত

বিজয়ের ৫০ বছর পূর্তিতে সারা দেশের মানুষকে নিয়ে প্রধানমন্ত্রীর শপথ পাঠ অনুষ্ঠানের ডায়াসে ভুল বানান দেখা গেছে। বৃহস্পতিবার বিকেলে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শপথ অনুষ্ঠান হয়।

শপথ অনুষ্ঠানের মঞ্চের ডায়াসে লেখা ছোট আকারের শিরোনামে ‘মুজিববর্ষ’ যুক্ত শব্দটির বানান ভুল দেখা যায়। মুজিববর্ষের জায়গায় সেখানে লেখা ছিল ‘মুজিবর্ষ’! অর্থাৎ শব্দটিতে একটি ‘ব’ কম ছিল।

এ ঘটনায় অনুষ্ঠানের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ সমালোচনার মুখে পড়েছে।

এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে জাতির পিতার নাম সম্বলিত শিরোনামে ভুল বানান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে সমালোচনা। এমন জাতীয় অনুষ্ঠানের দায়িত্বরতদের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানস্থলে আসেন। এরপরই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। কিছুক্ষণ পরেই জাতিকে শপথ করাতে প্রধানমন্ত্রী মঞ্চে উঠেন। এ সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।

বিকেল পৌনে ৫টায় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সারা দেশের সঙ্গে যুক্ত থেকে শপথ বাক্য পাঠ করান। দেশের সব বিভাগ/জেলা/উপজেলা স্টেডিয়াম/মহান বিজয় দিবসের নির্ধারিত ভেন্যু থেকে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণমাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর শপথের ছবি প্রকাশ হওয়ার পরই বানান ভুলের বিষয়টি সবার চোখে পড়ে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে থাকেন অনেকে।

সূত্রঃ জনকণ্ঠ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102